কোভিডবিধি মেনে শহরজুড়ে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে শহীদ দিবস পালন - The News Lion

কোভিডবিধি মেনে শহরজুড়ে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে শহীদ দিবস পালন

 


দি নিউজ লায়নঃ   কোভিডবিধি মেনে শিলিগুড়ি শহর জুড়ে শহীদ দিবস পালন। বুধবার শহীদ দিবসকে স্মরণ করে সকালে শিলিগুড়ি সূর্যসেন পার্ক এর শিলিগুড়ি সূর্যসেন পার্কে তৃণমূল বোর্ড পরিচালিত পুরনিগমের তরফে সাফাই কর্মীদের বর্ষাতি প্রদান করা হয়। এরপরই শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দলীয় পতাকা উত্তোলন করে ২১জুলাই দিনটির সূচনা করেন উত্তরবঙ্গ তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব। 


কোভিড বিধিকে মান্যতা দিয়ে এবারে শিলিগুড়ি শহরের প্রায় প্ররি পাড়ায় ছোট ছোট পরিসরে দিনটি উদযাপন করতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। শিলিগুড়ি একাধিক ব্যস্ততম এলাকায় এদিন জায়ান্ট স্ক্রিন লাগানো হয়। সেই স্ক্রিনের সামনে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে দাঁড়িয়ে পড়েন পথ চলতি মানুষেরা। আমি সাধারণের মধ্যে লক্ষ্য করা যায় তুমুল আগ্রহ। 


কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মূল অনুষ্ঠানের পাশাপাশি শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনের পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে শহীদ স্মরণে সঙ্গীত পরিবেশন ও আলোচনার মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। এজেপি এলাকায় আইএনটিটিইউসি এনজেপি মনিটরিং কমিটি ও  এনজেপি যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে শহীদ দিবস উদযাপন করে খেটে খাওয়া মানুষেরা। এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মূল অনুষ্ঠান মঞ্চে অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রচুর সংখ্যক মানুষ তৃণমূলে যোগদান করে। সেখানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার সহ সমগ্র জেলা ও দলের বিশিষ্ট নেতৃত্বরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.